বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় পিঠা উৎসব

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- এসো সবাই মিলে পিঠা খাই, আনন্দ উৎসবে মন রাঙায়’ শ্লোগানে গাইবান্ধা পৌরপার্কে নারী উদ্যোক্তাদের নিয়ে পালিত হয়েছে পিঠা উৎসব। দিনব্যাপী এই উৎসবে উচ্ছ্বসিত হয়ে ওঠে তারা।
শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জমকালোভাবে পিঠা উৎসব পালিত হয়। এ অনুষ্ঠানে এস ডট কম, প্রসুন ফুড অ্যান্ড ক্রাফটিং, মৌ কেক অ্যান্ড ক্রাফ, আঞ্জুস কিচেন, অফফুট কর্নারসহ ২০টি স্টল স্থান পায়।
এ সময় উদ্বোধন করেন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান।
উপস্থিত ছিলেন- সহ সভাপতি তৌহিদুর রহমান মিলন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন প্রমুখ।
অফফুট কর্নার উদ্যোক্তা জাহানারা বেগম বলেন, আমাদের সন্তানরা স্কুলে যায়। তখন সময় হয় না। তখন সময় কাটাতে বাসায় বিভিন্ন কিছু বানাতে হয়। এতে সময় কাটে এবং ঘরে বসে ইনকাম হয়৷ নিজে ইনকাম করতে ভালই লাগে।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন বলেন, আমাদের সব থেকে বড় একটি অংশ হলো নারী উদ্যোক্তা। তারা হাতের কাজের পাশাপাশি কেক, পিঠা, পুলি তৈরি করে থাকেন৷ নারী উদ্যোক্তাদের ব্যবসার পরিচিতি ও প্রসার বাড়াতে এই মেলার আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com