বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নৌকার বিজয় সুনিশ্চিত করতে সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে-মনোরঞ্জন শীল  

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। নৌকার বিজয় সুনিশ্চিত। সকলে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক, নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি ঘরে ঘরে নৌকার উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বলতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। নৌকার বিজয় সুনিশ্চিত।
দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩) রাতে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শেষে ১৩ মাইল বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক নিয়মেই অনুষ্ঠিত হচ্ছে। এ দেশের মানুষ নৌকা ছাড়া কিছু বুঝে না। কারণ নৌকা স্বাধীনতার প্রতীক। তিনি বলেন, বিএনপির কাছে দেশ নিরাপদ নয়। তারা মৌলবাদ জঙ্গিবাদ সৃষ্টি করে। আগুনে পুড়ে মানুষ হত্যা করে, গুলি করে হত্যা করে। দেশে মানুষ শুধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছে নিরাপদ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, বীরগঞ্জ উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম, সদস্য মো. নুর ইসলাম নুর, সদস্য সৈয়দ সালাউদ্দিন দিলীপ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রভাষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসমী আক্তার, উপজেলা যুব লীগের সভাপতি শাহ মোস্তফা আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সভাটি পরিচালনা করেন ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com