বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

হুসেইন মুহম্মদ এরশাদের ছবি ব্যবহার করায় জাপার প্রার্থীকে শোকজ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- নির্বাচনি প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করায় গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
শুক্রবার গাইবান্ধা-২ আসনের জন্য গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান গাইবান্ধা জেলা ও দায়রা আদালতের জজ শরিফুল ইসলাম (সদর) এ নোটিশ দেন।
নোটিশে আগামীকাল রোববার বিকেল ৩টার মধ্যে লাঙল প্রতীকের ওই প্রার্থীকে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান গাইবান্ধা জেলা ও দায়রা আদালতের জজ শরিফুল ইসলাম বলেন, গত ২৭ তারিখে স্থানীয় একটি পত্রিকায় গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী একটি নির্বাচনি পোস্টার ছাপান। সেখানে তিনি জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বর্তমান চেয়ারম্যান জি এম কাদের দুই জনের ছবি ব্যবহার করেছেন। নিয়ম অনুযায়ী তিনি শুধু বর্তমান পার্টির চেয়ারম্যানের ছবি ব্যবহার করতে পারবেন। নির্বাচন আচরণ বিধি ২০০৮ এর ৭ ধারায় এ কথা স্পষ্ট বলা আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com