বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট প্রর্থনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২১৭ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- দিনাজপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনাজপুর সদর আসনে চতুর্থবারের মত নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী হিসেবে হুইপ ইকবালুর রহিম এমপিকে মনোনীত করেছেন। আর তিনি (শেখ হাসিনা) বলেছেন-প্রার্থী আমি দিয়েছি আপনারা যাচাই করতে যাবেন না। দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করুন।

এনাম উল্লাহ জ্যামী বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কতৃক হুইপ ইকবালুর রহিম এমপি সদর উপজেলার প্রত্যেক সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছেন। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে ইকবালুর রহিমকে এমপি বানিয়ে শেখ হাসিনাকে সরকার গঠন করতে সহযোগিতা করুন।

৭ জানুয়ারী-২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৩ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা)’র সংসদ সদস্য প্রার্থী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি কে বিজয়ী করার লক্ষ্যে ২ জানুয়ারী মঙ্গলবার বিকেলে শহরের ইসলামবাগে পৌর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌর চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ওয়ার্ড কাউন্সিলর মো. সানোয়ার হোসেন সরকার, নির্বাহী সদস্য ইমদাদুল হক মিলন, উপদেষ্টা মোস্তাফিজুর রহমান দুলাল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক আজমাউল হোসেন, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশন জাহান হেনা, সাধারণ সম্পাদক জাহানারা বেগম ফেন্সী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com