দিনাজপুর থেকে সাহেব।- দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী চেহেলগাজী শিক্ষা নিকেতনে (স্কুল এন্ড কলেজ) বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।বছরের প্রথমদিন ১ জানুয়ারী সোমবার সকালে শহরের সুইহারিতে চেহেলগাজী শিক্ষা নিকেতন (স্কুল এন্ড কলেজ) প্রাঙ্গণে আয়োজিত বই উৎস অনুষ্ঠিত হয়।বই উৎসবে চেহেলগাজী শিক্ষা নিকেতন (স্কুল এন্ড কলেজ) এর অধ্যক্ষ মো. মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু।স্কুলের ক্রীড়া শিক্ষক মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় বই উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য কপিলেশ^র বসাক, দাতা সদস্য আলহাজ¦ সাব্বির আহমেদ সুজন, সদস্য মো. এনামুল হক, সন্দীপ বসাক, শহিদুল ইসলাম।বক্তব্যশেষে প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করে বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি।
Leave a Reply