সুলতান আহমেদ সোনা।- রংপুর-২৪ পীরগঞ্জ -৬ আসনটি জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে চিহ্নিত। কারণ এই আসনে অতিতে অনেক গুরুত্বপূর্ণ রাজনীতিক ভোট যুদ্ধে লড়েছেন, বর্তমানেও লড়ছেন।
অতিতে এই আসনে নির্বাচনী মাঠে ভোট যুদ্ধে অবতির্ণ হয়েছেন, পীরগঞ্জের কৃতি সন্তান সাবেক মন্ত্রী মতিউর রহমান, রংপুরের ছাওয়াল সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ। প্রার্থী ছিলেন আব্দুল জলিল প্রধান, মতিয়ার রহমান চৌধুরী, শাহ আব্দুস ছালেক , লড়েছেন বিক্রমপুরের সন্তান, জাপা নেতা সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন। এখানে নির্বাচনে অংশনিয়ে বিজয়ী হয়েছেন পীরগঞ্জের পুত্রবধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নুর মোহাম্মাদ মন্ডলও। এখন লড়ছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি এর আগেও লড়েছেন এমপি নির্বাচিত হয়েছেন এবং এবারও লড়ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তিনি, তার প্রতীক নৌকা। তার সাথে নির্বাচনী মাঠে আরো যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন ট্রাক প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম সিরাজ, লাঙ্গল প্রতীক নিয়ে নুর আলম যাদু।কাঁচি প্রতীক নিয়ে তাকিয়া জাহান চৌধুরী। বাংলাদেশ কংগ্রেস নামের রাজনৈতিক দল থেকে মাহবুল আলম তার প্রতীক ডাব, কল্যাণ পার্টির প্রার্থী জাকারিয়া হোসেন তার প্রর্তীক হাত ঘড়ি,ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি) থেকে বরাবরের মত এবারো প্রার্থী হয়েছেন শিক্ষক হুমায়ুন ইজাজ লেভিন তার প্রর্তীক আম।
৭ জানুয়ারী/২৪ খ্রিঃ রবিবার অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ের প্রচারনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ,বসে ছিলেন না প্রার্থীদের সমর্থক ও কর্মী বাহিনী।
এবার শুরু থেকেই নির্বাচনী প্রচার-প্রচারনা বেশ জমজমাট ছিল। সভা সমাবেশে হয়েছে গরম গরম বক্তৃতা,কথা বলতে,ভাষণে ধরতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিদের ছাড় দেননি। এদিকে যদিও পৌষে বইছে হিমেল হাওয়া কিন্তু নির্বাচনের কারণে মাঠ ছিল গরম। নেতা কর্মীরা ভোট চেয়ে চেয়ে হাট বাজার মাঠ ঘাট চষে বেড়িয়েছেন। চা- এর দোকানে দিয়েছেন রসের ভাষণ।ভোটারগণ এবার প্রার্থী, কর্মী সমর্থকদের প্রচার প্রচারনা ,ভাষণ উপভোগ করেছেন।
৫ জানুয়ারী সকাল ৮ ঘটিকা থেকে সকল প্রকার নির্বাচনী প্রচার- প্রচারনা বন্ধ হয়ে গেছে। আগামী কাল ৬ জানুয়ারী, পরশু ৭ জানুয়ারী রবিবার সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত চলবে ভোট গ্রহন।
উল্লেখ্য পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত রংপুর-৬ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। নারী ভোটার ১ লক্ষ ৬৫ হাজার পাঁচশত জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৬৪ হাজার দুইশত ৫৫জন। হিজরা ভোটার ৪ জন। এবার নতুন ভোটার রয়েছেন, ৩৬ হাজার ৭’শ জন।
পীরগঞ্জে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কর্তাগণ সর্ব প্রকার প্রস্তুতি নিয়েছেন। ভোটাররা এবার আনন্দচিত্তে ভোট দিতে ভোটকেন্দ্রে যাবেন বলে আশা করা হচ্ছে।
Leave a Reply