বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে চাচার হাতে খুন হল আপন ভাতিজা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- জেলার গোবিন্দগঞ্জে চাচার অন্যায়ের প্রতিবাদ করায় খুন হতে হল ভাতিজা। গোবিন্দগঞ্জে মাদরাসাছাত্র সাব্বিরকে (১১) হত্যা করে মরদেহ নদীর পাড়ে ঝোপে ফেলে রাখেন চাচা ইমরান মিয়া (২৮)।
নিহত হলেন, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আনিছুরের ছেলে সাব্বির (১১)
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান এ তথ্য জানান।
অভিযুক্ত ইমরান সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আলেক আকন্দ গটুর ছেলে।
যৌন নিপীড়ন ও হত্যার শিকার সাব্বির একই গ্রামের আনিছুরের ছেলে। তারা সম্পর্কে আপন চাচা-ভতিজা।
ইবনে মিজান জানান, গত ১৭ ডিসেম্বর বিকেলে সাব্বির নিজ বাড়ি থেকে বের হয়। পরদিন ১৮ ডিসেম্বর হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর আলাই নদীর পাড়ে ছোপে গলায় গেঞ্জি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের হলে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইমরানকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ভাতিজা সাব্বিরকে যৌন নিপীড়ন ও শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন ইমরান।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ, পুলিশ পরিদর্শক আব্দুল মোত্তালেব সরকার, এসআই রায়হানুজ্জামান, এসআই মানিক রানা এ এসআই আব্দুর রাজ্জাক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com