বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি’র এমডি পদে পদোন্নতি পেলেন প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।-  দিনাজপুর জেলার পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (কয়লা খনি) এর কারিগরি ক্যাডারের চলতি দ্বায়িত্বে কর্মরত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার (স্বপন) পদোন্নতি পেয়ে একই কোম্পানির ব্যবস্হাপনা পরিচালক  হয়েছেন। পেট্রোবাংলার অফিস আদেশ মূলে বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বড়পুকুরিয়া কোল মাইনি়ং কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-২) পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন তিনি
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়ায় প্রশাসন বিভাগ তথা কোল মাইন পরিবারের পক্ষ হতে তাঁকে আন্তরিক  শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে। এ ছাড়াও অভিনন্দন জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে।
উল্লেখ্য যে,তিনি গত ২১/০৭/২০২২ ইং তারিখ হতে বিসিএমসিএল (কয়লা খনি) এর ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে নিয়োজিত থেকে অত্যন্ত  দক্ষতার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তাঁর গতিশীল নেতৃত্ব এবং সকলের সহযোগিতায় কয়লা খনির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com