বজ্রকথা প্রতিনিধি।– বাংলাদেশে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ২০১০ সালে থেকে, প্রতি বছর বজ্রকথা সংবাদপত্রের উদ্যোগে ও দক্ষিণ এশিয়ার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সংগঠন “এফসাকল” এর ব্যবস্থাপনায় গুণীজনদের সম্মাননা প্রদান করা হচ্ছে।
এবারো বিভিন্ন ক্ষেত্রে ৮৫জন গুণী মানুষকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হবে। পৃথক পৃথক ৫টি ভেন্যুতে নানা কর্মসূচী পালন করবে এফসাকল এবং ৪টি পৃথক মঞ্চে গূণীদের হাতে স্মারক তুলে দেয়া হবে।
এ বছর যারা এফসাকল গুণীজন সম্মাননা স্মারক পাচ্ছেন তারা হলেন,পীরগঞ্জের কৃতি মানুষ আলতাব নগর মসজিদের প্রতিষ্ঠাতা সিআইপি আলহাজ্ব মোঃ আলতাব হোসাইন(দুবাই প্রবাসী), পীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের কৃতি সন্তান ঢাকা পাওয়ার ডিসট্রিবিশন কোম্পানীর নির্বাহী প্রকৌশলী মোঃ এহসান- উল- ইসলাম সরকার।বাংলাদেশ বেতার রংপুরের বিশিষ্ঠ গীতিকার,অবসরপ্রাপ্ত জেলা কালচারাল অফিসার এস এম আব্দুর রহিম। নারী নেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রওশন আরা রিনা । বিশিষ্ঠ সমাজ সেবক চেতনারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল হাকিম সরকার (মরণোত্তরর), ভেন্ডাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোঃ আবুল বাশার শাহ (মরণোত্তরর), ভেন্ডাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোঃ আব্দুল ওয়াহেদ (অবঃ), ভীম শহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(অবঃ) মোঃ আনসার আলী, অনন্তরামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আদর্শ শিক্ষক (অবঃ) মোঃ মোফাজ্জল হোসেন, শঠিবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের আদর্শ প্রধান শিক্ষক(অবঃ) মুহ আব্দুল বাতেন, ভেন্ডাবাড়ী জব্বারিয়া বছির উদ্দিন দাখিল মাদ্রসার আদর্শ শিক্ষক মোঃ মোশারফ হোসেন, মিঠাপুকুর সুলুঙ্গঁ গ্রামের সাদা মনের মানুষ মোঃ আব্দুল মান্নান চান মিয়া, মিঠাপুকুর সুলুঙ্গঁ গ্রামের আদর্শ কৃষক মোঃ শাহানুর আলম, চেতনার পাড়া ভেন্ডাবাড়ী এলাকার বিশিষ্ঠ কবি মোঃ আব্দুল মোতালেব হোসেন। আগামী ৫ ফেব্রুয়ারী/২৪ খ্রি: আনুষ্ঠানিক ভাবে এই গুণীদের হাতে চেতনারপাড়া উচ্চ বিদ্যালয় মঞ্চ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হবে। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হচ্ছে।
Leave a Reply