বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারীর মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৪০৮ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।-রংপুরে গত ২৪ ঘণ্টায় অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই নারীর মারা গেছেন। কনকনে শীতে আগুন পোহানোসহ গরম পানির ব্যবহার করতে গিয়ে তাঁরা দগ্ধ হয়েছিলেন। এ নিয়ে এবারের শীত মৌসুমে দগ্ধ হয়ে হাসপাতালে চারজনের মৃত্যু হলো।
মৃতরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকার দিলজন বেগম (৫৫)। তিনি গত ২১ জানুয়ারি খড়কুটা জ্বালিয়ে আগুন পোহানোর সময় পরনের কাপড়ে আগুন লেগে দগ্ধ হন। অন্যজন রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকার আলেয়া বেগম (৬০)। ২০ দিন আগে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তাঁরা দুজনই শনিবার মারা যান। এ ছাড়া দুই সপ্তাহ আগে দুজনের মৃত্যু হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের দায়িত্বরত চিকিৎসক শাহ মো. আল মুকিত। তিনি বলেন, চিকিৎসাধীন রোগীরা আগুন পোহানোসহ গরম পানির ব্যবহার করতে গিয়ে দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের ১০ থেকে ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। গত শনিবার দুইজন মারা যান।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন দগ্ধ ৫৪ জন। তাঁদের শরীরের ১০ থেকে ৫৫ শতাংশ পোড়া। গত এক মাসে রংপুরসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দগ্ধ হয়ে তাঁরা হাসপাতালে এসেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com