বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিরামপুরে পুকুর খনন করেতে গিয়ে জরিমানা দিলেন ৫০ হাজার টাকা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২২১ বার পঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুর জেলার বিরামপুরে পুকুর খননের অপরাধে কাছাব উদ্দিন নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেন
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

অর্থদন্ডপ্রাপ্ত কাছাব উদ্দিন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নের চতুরপুর গ্রামের মৃত্যু চাঁন মিয়া মন্ডলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাছাব উদ্দিন মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে বিরামপুর উপজেলার চতুরপুর গ্রামে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। এরপর মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। এতে সরকারি কাঁচা-পাকা সড়ক নষ্ট হচ্ছিল। অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে কাছাব উদ্দিন নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে পুকুর খনন করার দায়ে পুকুর খননের মূল উদ্যোক্তা কাছাব উদ্দিনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বিরামপুর থানার এএসআই কাওছার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিমের সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com