বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরে দুই সন্তানের জনকের গলায় ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) হতে এম এ আলম বাবলু।-দিনাজপুরের পার্বতীপুরে গলায় ফাঁস টাঙ্গিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। শুক্রবার (৯ফেব্রুয়ারি) রাত আটটার দিকে পার্বতীপুরের মোমিনপুর  ইউনিয়নের দুর্গাপুর মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে,শুক্রবার রাত আটটার দিকে মোমিনপুরে দুর্গাপুর গ্রামের মৃত নাজিমুদ্দিনের পুত্র মফিজ উদ্দিন মাস্টার (৫৫)  দুই সন্তানের জনক সবার অজান্তে নিজ বাড়ীর দরজার সামনে সবেদা গাছের ডালের সাথে মাফলার বেঁধে গলায় ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার আসল কারণ জানা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়,মফিজ উদ্দিন মাষ্টার ঋণগ্রস্ত ছিল। তিনি ৩০/৩৫ বছর যাবৎ টিউশনি করে জীবিকা নির্বাহ করতেন। এলাকাবাসী আরোও বলেন, মফিজ উদ্দিন ঋণগ্রস্ত ও দুশ্চিন্তায় ভুগছিলো। ধারণা করা হচ্ছে দুশ্চিন্তার কারনেই সে এমনটি ঘটিয়েছে।
এ ব্যাপারে শনিবার সকালে পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার এস আই সাচ্চু’র সাথে যোগাযোগ করা হলে তিনি আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com