বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে নদী রক্ষা বাঁধ কেটে ড্রেন তৈরির অভিযোগ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৭ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার পলাশবাড়ীতে করতোয়া নদী রক্ষা বাঁধ কেটে ড্রেন তৈরি অভিযোগ উঠেছে হারুন-অর-রশিদের বিরুদ্ধে। বাঁধ কেটে ড্রেন তৈরির ফলে বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙ্গে অত্র এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হবার আশংকা করছে এলাকাবাসী। সরেজমিনে জানা যায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন-অর-রশিদ ২০১৭ সাল থেকে একটি সেচ পাম্প চালিয়ে আসছিল। এ বছর বাঁধের অপর পাশে জমিগুলো তার নিজের পাম্পের নিয়ন্ত্রনে নেওয়ার জন্য বাঁধটির প্রায় ৫৮০ ফুট জায়গা কর্তন করে ড্রেন তৈরি করেন। এলাকাবাসী জানান, হারুন-অর-রশিদকে বাঁধ কেটে ড্রেন তৈরি করতে নিষেধ করা হলেও তিনি কারো কথা শোনেন না, কেউ নিষেধ করতে গেলে হারুন ও তার ভাগীশরীক নুরুল, লুৎফর, রাসেল, লেবুসহ বেশ কয়েকজন তাদেরকে অকর্থভাষায় গালিগালাজ করেন।
এ ব্যাপারে হারুন-অর-রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাঁধ কাটা হয়েছে আবার ভরাট করে দেওয়া হবে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান হোসেন বলেন, শোনার পর আমি সকালে গিয়েছিলাম, বাঁধ কাটতে নিষেধ করেছি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক জানান, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com