বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জের ঝাড় বিশলায় সাধক কবি হায়াত মামুদের ৮৫তম মৃত্যু বার্ষিকী পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬০ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।– প্রতি বছরের মত এবারো মধ্যযুগের সাধক কবি হায়াত মামুদ এর ৮৫তম মৃত্যু বার্ষিকী কবির জন্মস্থান ঝাড়বিশলা গ্রামে আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়েছে।

সাধক কবি হায়াত মামুদ মধ্যযুগের একজন প্রসিদ্ধ কবি ছিলেন। তিনি  একজন কামেল পীর হিসেবেও   এই অঞ্চলে সমধীক পরিচিত ও প্রসিদ্ধ ছিলেন।

জানা যায় ১৬৯৩ সালে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ঝাড় বিশলাগ্রামে জন্মগ্রহন করে ছিলেন এই সাধক পুরুষ। তাঁর পিতার নাম ছিল শাহ কবির মামুদ। কবি পিতা তদানিন্তন সময়ে ঘোড়াঘাট সরকারের দেওয়ার ছিলেন  এবং  কবি হায়াত মামুদ ঘোড়াঘাট সরকারের কাজী হিসেবে নিয়োজিত ছিলেন।

কবি হায়াত মামুদ মোট ৪ খানা কাব্য রচনা করেছিলেন ,১। “জঙ্গনাম”  রচনাকাল ১৭২৩ সাল ২।“সর্বভেদবাণী” রচনাকাল ১৭৩২সাল ৩।“হিতজ্ঞানবাণী” রচনাকাল ১৭৫৩ সাল  ৪।“আম্বিয়া বাণী” রচনাকাল ১৭৫৮ সাল।

ধারনা করা হয়, কবি ১৭৬০ সালে পরলোকগমন করেছিলেন। পীরগঞ্জ উপজেলার ১নং চৈত্রকোল ইউনিয়নের ঝাড়বিশলা গ্রামে কবির মাজর রয়েছে।  এখানে প্রতিবছর আনুষ্ঠানিক ভাবে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কবির জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন করা হয়ে থাকে, বসে বিশাল মেলা।

আজ ১৮ ফেব্রুয়ারী রবিবার ঝাড়বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসা প্রঙ্গণে কবির মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এদিন কর্মসূচীর মধ্যে  রচনা লিখন, কবির জীবনীর উপর আলোচনা সভা, হামদ-নাত, ইসলামী গজল এবং ইসলামী জলসার আয়োজন রাখা হয়েছে।

আজ বিকেলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মোবাশ্বের হাসান। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক শাহ আলম ।এতে বক্তব্য রাখেন- ঝাড়বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু ছালেক সরকার, চৈত্রকোল ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্, কবি পরিবারের পক্ষে কাজী সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমীন রাজা,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম প্রমূখ।শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com