বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে দুই বাইকের সংঘর্ষে আহত স্বদেশ এর মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৫ বার পঠিত
পলাশবাড়ী থেকে বজ্রকথা প্রতিনিধি।- জেলার পলাশবাড়ীতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ১ জন গ্রাফিক ডিজাইনার নিহত হয়েছেন।
নিহত হলেন  উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুদেব চন্দ্র-তপতী রাণী দম্পতির ছেলে স্বদেশ চন্দ্র (২৩) । বাবা সুদেব চন্দ্র এক বছর আগে মারা গেছেন হৃদরোগে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রংপুর ডক্টরস্ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্বদেশ চন্দ্র রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাফিক্স ডিজাইনে সম্প্রতি পড়ালেখা শেষ করেছেন।
নিহতের মামা বিদূষ রায় জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ওষুধ নিয়ে পলাশবাড়ী শহর থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন স্বদেশ। পথে বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী একটি বাইকের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন স্বদেশ। তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ও পরে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান স্বদেশ।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, স্বদেশের মরদেহ রংপুর থেকে সকালে  পলাশবাড়ীতে পৌঁছিছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com