বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুর শিশু একাডেমীর চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর শিশু একাডেমীর আয়োজনে শিশুদের চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২০ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১২টার দিকে একাডেমী ভবনে দিনাজপুর শিশু একাডেমী আয়োজিত ও জেলা প্রশাসনের সহযোগিতায় ‘মায়ের ভাষা শিখি, শুদ্ধভাবে লিখি’ শীর্ষক শিশুদের অংশগ্রহণে কর্মশালা শেষে শিশুদের চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সকল প্রতিযোগিতা বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান সার্বক্ষণিক পরিচালনায় ছিলেন।

এর আগে ‘মায়ের ভাষা শিখি, শুদ্ধভাবে লিখি’ শীর্ষক শিশুদের অংশগ্রহণে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সারদেশ^রী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেসা মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক নিরঞ্জন হীরা।

আজ সন্ধ্যায় শিশু একাডেমী মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com