বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে পাটচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত  

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৫ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।–  ২২ ফেব্রুয়ারী/২৪খ্রি: বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলায় পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়োনাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ”  প্রকল্পের আওতায় এই পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণে পীরগঞ্জ উপজেলার প্রায় শতাধীক কৃষক অংগ্রহন করেন।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে,উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত এই প্রশিক্ষণে  গুরুত্বপূর্ণ   বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান।

পাট অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ একেএম মাহবুবুল আলম বিশ্বাস,পাট অধিদপ্তরের সহকারী পরিচালক রংপুর মোঃ সোলায়মান আলী,  পীরগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ রুহুল আমিন, সহকারী পাট কর্মকর্তা চায়না বেগম অংশগ্রহনকারী পাটচাষীদের বীজ উৎপাদন ও পাট চাষের নানা কলাকৌশল সম্পর্কে বক্তব্য রাখেন।

এদিন পাট বীজ উৎপাদন, নিজের বীজ নিজে উৎপাদন করি, বীজ পরীক্ষা, রোগ ও বালাই দমন,বালাইনাশক ব্যবহার, পাট চাষে নতুন প্রযুক্তি, পাট পঁচানো, আঁশ সংরক্ষণ ও বাজারজাত করার ক্ষেত্রে সাবধানতাসহ নানা বিষয়ে আলোচনা  ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

শেষে প্রশিক্ষণে অংশগ্রহনকারীদেরকে একটি করে পাটের তৈরী ব্যাগ ও সম্মাননি  প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com