বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে জাতীয় বাজেট প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।-রংপুরে রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার সাধারণ সম্পাদক হাসানুর রহমান এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার যৌথ আয়োজনে গতকাল রংপুরের ব্রাক লার্নিং সেন্টার সভাকক্ষে বিভাগীয় পর্যায়ে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় বাজেট প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনায় বিভিন্ন সংগঠনের বক্তারা বক্তব্য রাখেন, বিকাশ প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি শ্রী ক্ষিতিশ চন্দ্র রায়, সমতা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি নিরঞ্জন রায়, পরশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আতিয়ার রহমান অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, অনির্বান সংস্থার সভাপতি মোঃ রাইসুল ইসলাম, সবুজ প্রেরণা প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি মোঃ নজরুল ইসলাম, দৃষ্টি সংস্থার নির্বাহী পরিচালক আশিক ইকবাল, জাগরণ প্রতিবন্ধী নারী ও শিশু এর সভাপতি মোছাঃ খাদিজা পারভীন প্রমুখ।
সকল বক্তার দাবী যে প্রতিবন্ধী সন্তানদের স্কুলমুখী করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি বৃদ্ধি করা জরুরি প্রতিবন্ধী ব্যক্তিদের সংস্থাদের অনুদান প্রদান করা উচিত সেই সঙ্গে মানসম্পন্ন সহায়ক দ্রব্য প্রদান খাতে আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানান। সবশেষে রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি মোঃ নুর আলমের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com