বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় দুই যুবক নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২০৫ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।-জেলা সদরে সড়ক দূর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতদের পরিচয় না পেলেও গাইবান্ধা সদরের বাদিয়াখালি এলাকার বলে জানা গেছে।
 রোববার (৩ মার্চ) রাত ৮টার দিকে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়কের নশরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সাঘাটা থেকে ছেড়ে আসা একটি ধানবোঝাই ট্রাক গাইবান্ধার দিকে আসছিল। একই সময় ওই দুই যুবক মোটরসাইকেল চালিয়ে বাদিয়াখালির দিকে যাচ্ছিলেন। সদর উপজেলার নশরতপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ওই দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com