মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

মেহেদী শান্তা জুটির ৪ বই পাঠকপ্রিয় হয়েছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৪৫ বার পঠিত
দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী এবং সেভ দ্য রোড-এর মহাসচিব কথাশিল্পী শান্তা ফারজানা জুটির ৪ টি বই-ই পাঠকপ্রিয়তা পেয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত মোমিন মেহেদীর ‘এই পৃথিবী আলোর জন্য’ ও ‘সাংবাদিকতা’ এবং শান্তা ফারজানার ‘বেনাপোল এক্সপ্রেস’ ও ‘ রেতবার তীরে’ ক্রয় করতে বিভিন্ন বয়সী পাঠকদের ভিড় দেখা যায় বাংলা একাডেমির বইমেলার লিটল ম্যাগ চত্বরের ৭৮ নম্বর স্টলে। ‘এই পৃথিবী আলোর জন্য’  শিশুতোষ ছড়াগ্রন্থ এবং ‘সাংবাদিকতা’ মোমিন মেহেদীর রচিত সাংবাদিকতায় আগ্রহীদের জন্য শিক্ষণীয় গ্রন্থ।  ‘বেনাপোল এক্সপ্রেস’ একটি ট্রাজেডির নাম। ২৪ অক্টোবর থেকে রাজনৈতিক সহিংসতাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা বিভিন্ন বাহনে অগ্নিসংযোগ করেছিল। এতে করে প্রাণ হারিয়েছিল অসংখ্য নিরাপরাধ মানুষ, আহত হয়েছিল অনেকেই। বেনাপোল এক্সপ্রেস সহিংসতার বিরুদ্ধে একটি বই। শান্তা ফারজানা একজন শিক্ষক, প্রতিষ্ঠা করেছেন সাউন্ড বাংলা স্কুল। তিনি একজন সংগঠক। মেহেদী শান্তা জুটি দেশের একমাত্র রাজনৈতিক-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও উদ্যেক্তা জুটি। মোমিন মেহেদী ও শান্তা ফারজানা দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা-লেখালেখির পাশাপাশি শিক্ষাজীবন থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন। শান্তা ফারজানা ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি ও এইচএসসি উল্টীর্ণ হওয়ার পর লন্ডনের সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সমাপ্ত করেন। মোমিন মেহেদী দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সভাপতি হিসেবে ২০০৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন। খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com