বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

১১ বছরেরও শেষ হয়নি সুন্দরগঞ্জ চার পুলিশ হত্যার বিচারিক কার্যক্রম 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৬৫ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- জেলার সুন্দরগঞ্জ উপজেলায় নৃশংসভাবে হত্যা করা ৪ পুলিশের স্মরণে তাঁদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খানি, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে পুষ্পস্তবক করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম সেবা), থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি ও বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল আজিজ।
পরে পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন জামে মসজিদে নিহত চার পুলিশ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী জেলা জজ কোর্টের পিপি ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, মামলাটি এখন সর্বশেষ অবস্থায় আছে। এরমধ্যে মামলার আইওকে কল করা হবে। এ মামলায় মোট আসামি ২৩৫ জন। জামিনে আছেন ২১৫ জন। মারা গেছেন ১১ জন। পালাতক আছেন ৪ জন।
২০১৩ সালে এই দিনে (২৮ ফেব্রুয়ারি) মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে এ উপজেলায় হরতাল ডাকা হয়েছিল। সকাল থেকে উপজেলার কঞ্চিবাড়ি, বেলকা, দহবন্দ, হরিপুর, বামনডাঙ্গা, সর্বানন্দ, রামজীবন ও ধোপাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সাঈদী অনুসারীরা।
এদিন দুপুরে সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পরই সুন্দরগঞ্জ উপজেলায় শুরু হয় সাঈদী অনুসারীদের নারকীয় তাণ্ডব। তারা উপরে ফেলে বামনডাঙ্গা রেল স্টেশনের রেল লাইন, অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়। এরপর তারা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে সেখানে থাকা চার পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com