বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবস পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিতত নানা কর্মসূচি পালন করা হয়।

দিবসটি পালনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা অডিটরিয়ামে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ত্বকি ফয়সাল তালুকদারের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা , পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন রাজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম,অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ রতন প্রমূখ।

বক্তারা ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণকে স্বাধীনতার স্তম্ভ বলে আখ্যায়িত করে দিবসটি পালনে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com