বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঐতিহাসিক ৭ মার্চে দিনাজপুরে বঙ্গবন্ধুর ম্যূরালের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৬২ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- ঐতিহাসিক ৭ মার্চ ২০২৪ উপলক্ষে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালসহ স্বাধীনতা স্তম্ভ, স্বাধীনতা চত্বর ও কনফারেন্স রুম এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এরপর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ এফ এম নূরউল্লাহ’র সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ নুরুজ্জামানের সঞ্চালনে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আলহাজ্ব অধ্যাপক ডাঃ সৈয়দ নাদির হোসেন, সাবেক অধ্যক্ষ ডাঃ কান্তা রায় রিমি, স্বাচিব এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি ডাঃ মোঃ আব্দুস সালাম, সাধারন সম্পাদক সুশেন চন্দ্র রায়, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, কলেজ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক সাইফুল রহমান নয়নসহ চিকিৎসকবৃন্দ। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com