বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর)থেকে এম এ আলম বাবলু।- দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক  ৭ মার্চ। পার্বতীপুর উপজেলা প্রশাসন মূল কর্মসূচীর আয়োজন করে।
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্য ছিল বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলাকে স্মার্ট নগরী হিসাবে  গড়ে তোলার রূপকার আলহাজ হাফিজুল ইসলাম প্রামানিক, সভাপতি উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান  উপজেলা পরিষদ পার্বতীপুর দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন পৌর মেয়র ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ,মোঃ আমিরুল মোমিনীন মোমিন,ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও রুকশানা বারী রুকু, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ। সভাপতিত্ব করেন বিপুল কুমার উপজেলা নির্বাহী অফিসার পার্বতীপুর দিনাজপুর। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
এদিকে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com