বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাদুল্লাপুরে ৭ কেজি গাঁজাসহ, কারবারি আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৬৯ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- জেলার সাদুল্লাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে সাত কেজি গাঁজা জব্দসহ মাদক কারবারে জড়িতকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি বগুড়ার সোনাতলা উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমান মণ্ডলের ছেলে আইয়ুব আলী (৪৫)।
বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলার ইদিলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান,একবারপুরস্থ মহাসড়কে প্রতিভা ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে গাঁজাসহ আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে।
আটক ব্যক্তি বগুড়ার সোনাতলা উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমান মণ্ডলের ছেলে।
এ বিষয়ে ওসি আজমিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসটি থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আইয়ুব আলীকে আটক করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com