বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সুন্দরগঞ্জে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবীতে গণঅবস্থান ও মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৪৮ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে দশটার দিকে বামনডাঙ্গা রেল স্টেশন চত্বরে সচেতন এলাকাবাসীর আয়োজনে এ গণঅবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হয়।
এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
গণঅবস্থান কর্মসূচি ও মানববন্ধনে বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শমেস উদ্দিন বাবু, সাবেক সভাপতি মজনু হিরো, সাংগঠনিক সম্পাদক এম এ আউয়াল কবীর, ইউনিয়ন পরিষদের সদস্য মো. রানু মিয়া, বামনডাঙ্গা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু রাম রায়, যুবলীগ নেতা স্বপন রাম রায়, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, লিবন মিয়া, গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান হাবিব, জয়ন্ত সাহা যতন প্রমুখ।
বক্তারা অবিলম্বে জনবহুল বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবি জানান এবং ট্রেনটির যাত্রা বিরতি না দিলে লাগাতার আন্দোলন ও গণজমায়েতের ঘোষণা দেন।
ট্রেনটি লালমনিরহাটের পাটগ্রাম, বড়খাতা, হাতিবান্ধা, তুষভান্ডার, লালমনিরহাট, কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com