বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে  যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৯০ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।-  সারাদেশের ন্যায় রংপুরের পীরগঞ্জে যথাযথ মর্যদার মধ্য দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
দিবসের শুরুতেই সকালে সূর্যদয়ের সাথে ৩১ তোপধ্বনীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পীরগঞ্জে সাংসদ স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীরর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক তাজিমুল ইসলাম শামীম এরপর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন পক্ষে সদস্য পুষ্পমাল্য অর্পণ করে ৭১ এর বীর শহিদদের শ্রদ্ধা জানানো হয়।
আনুষ্ঠানিভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সালাম গ্রহণ শেষে উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে   অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক প্রমুখ।

এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com