মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

রংপুরে ফরেনসিক ল্যাব স্থাপনের দাবি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩১০ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- ২০১০ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ সরকারের প্রশাসনিক পুনঃবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি রাজশাহী বিভাগকে ভেঙ্গে আট জেলা নিয়ে রংপুরকে দেশের সপ্তম বিভাগ হিসেবে অনুমোদন দেয়। বিভাগ হওয়ার পর কেটে গেছে ১৪ বছর। এই দীর্ঘ সময়েও রংপুর মেডিকেল কলেজে মৃতদেহের ভিসেরা পরীক্ষার কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এতে করে বিচার পেতে দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে।
এদিকে ভিসেরা রিপোর্ট পেতে দেরি হওয়ায় ব্যাহত হচ্ছে মামলার তদন্ত কার্যক্রম। অজ্ঞাত লাশের রক্তের নমুনা সংগ্রহে পড়তে হচ্ছে নানা জটিলতায়। দেশের প্রতিটি বিভাগীয় শহরে ফরেনসিক ল্যাবে ভিসেরা পরীক্ষার উদ্যোগ নেওয়া হলেও রংপুরে তা বাস্তবায়ন হয়নি। একারণে প্রতিনিয়তই দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত দুই মাসে রাজশাহী ফরেনসিক ল্যাবে ৬০-৭০টির মতো ভিসেরা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে সামান্য। বাকি রিপোর্ট কবে আসবে তা নির্ভর করছে রাজশাহী ফরেনসিক বিভাগের ওপর। মৃতদেহের ওইসব ভিসেরা রিপোর্ট না আসা পর্যন্ত মামলার গতি আসছে না।
চিকিৎসকরা জানিয়েছেন, ভিসেরার জন্য হত্যাসহ বিভিন্ন কারণে মৃতদেহের লিভার, দুটি কিডনির অর্ধেক ইত্যাদি পাঠানো হয়।
রংপুর মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, একসময় ঢাকার মহাখালীতে যেতে হতো ভিসেরা পরীক্ষার জন্য। তবে গত কয়েক বছর থেকে রংপুর মেডিকেল কলেজে আসা হত্যা, রহস্যজনক ও সন্দেহজনক মৃত ব্যক্তিদের ভিসেরা রাজশাহীর ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। সেখানের রিপোর্ট পেতে দীর্ঘ সময় লাগছে। ফলে মামলার তদন্ত কাজ বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিচার শুরুর প্রক্রিয়াও দীর্ঘ হচ্ছে। দেশের প্রতিটি বিভাগীয় শহরের ফরেনসিক ল্যাবে ভিসেরা পরীক্ষার ব্যবস্থা থাকলেও ব্যতিক্রম রংপুর। এখানে বিভাগ হওয়ার ১৪ বছরে তা বাস্তবায়ন হয়নি।
ফরেনসিক বিভাগের চিকিৎসকরা বলছেন, ভিসেরার বিষয়টি সিআইডি পুলিশ মনিটরিং করেন। তারাই ফরেনসিক ল্যাবে ভিসেরা নিয়ে পরীক্ষা করে আদালতে রিপোর্ট প্রদান করেন। কিন্তু রংপুরের পুলিশ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করছে না।
এব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. ডবমল চন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি |

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com