বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

চম্পাগঞ্জের শফিক কান্ডকে কেন্দ্র করে সাবেক সভাপতির মন্তব্য

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২১৪ বার পঠিত

সুলতান আহমেদ সোনা/ আনোয়ার হোসেন।– গত ২৮ মার্চ/২৪ খ্রিঃ বৃহস্পতিবার  পীরগঞ্জ উপজেলার চম্পাগঞ্জ আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত  নির্বাচন হয়নি।

প্রিজাইডিং অফিসার  ও পোলিং অফিসার এর বিতর্কিত কর্মকান্ডের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়, সে দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইকবাল হাসান ওই নির্বাচন স্থগিত করেন।

এ ঘটনার বিষয় জানতে সরে জমিন গিয়ে স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা যায়, ওই নির্বাচনে মোট ৭ জন প্রার্থী ছিলেন; এরা হলেন ১। মোঃ আতাউর রহমান   ২।  মোঃ আব্দুস সামাদ ৩। মোঃ খায়রুজ্জামান ৪ । মোঃ ডিকলাস রহমান,     ৫। মিলন মিয়া, ৬। মোঃ রঞ্জু মিয়া, ৭। মো: শাহীন মিয়া।

এই প্রাথীদের মধ্যে ৪জন ছিলেন প্রধান শিক্ষক ময়েন উদ্দিনের পছন্দের প্রার্থী। যাদেরকে প্রধান শিক্ষক যে কোন মূল্যে জেতানোর ফঁন্দি এটেছিলেন।

অপরদিকে,  নির্বাচনে অংশ নেয়া ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও এই নির্বাচনে অভিভাবক সদস্য পদের প্রার্থী  মোঃ আতাউর রহমান (শফিক মিয়া) বজ্রকথা কে জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠ হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করতেন কিন্তু প্রধান শিক্ষক নির্বাচনী রায় পাল্টে দিতে পোলিং অফিসার শাফিকুল ইসলাম মাস্টারের মাধ্যমে ফাঁদ পেতে ছিলেন। তিনি আরো বলেছেন, সেই চক্রান্তের  প্রমাণ রয়েছে পোলিং অফিসার শফিক মিয়ার  হাতের তালুতে লেখা সংখ্যার ভিতর।

প্রার্থী আতাউর রহমানের সাথে কথা হলে, জানা যায়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়েন উদ্দিনের ঘনিষ্ট আত্মীয় পীরগঞ্জ উপজেলার ৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। তিনি ওই দিন চম্পাগঞ্জ স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন চলাকালীন সময়ে এসে, বেলা ১২টার দিকে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারকে স্কুলের সীমানার বাইরে ডেকে নিয়ে গল্প করার সময়  স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেন এবং প্রশ্ন তোলেন বুথ ছেড়ে  রাস্তায় গিয়ে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার কী করছেন?

পরে ক্ষুব্ধ লোকজন ওই তিন ব্যক্তিকে ঘিরে ধরেন এবং সাথে বচসায় লিপ্ত হন, সেই সাথে শফিক মাস্টারের হাতের তালুতে যে  ২, ৩,৪,৭   সংখ্যা  লেখা রয়েছে সে ব্যাপারে  জানতে চান। কিন্তু শফিক মাস্টার এই বিষয়ে মুখ খোলেননি, ফলে সন্দেহ ঘনিভুত হয় এবং উত্তেজিত  এলাকাবাসী তাকে লাঞ্চিত করেন।

স্থানীয়রা এ ব্যাপারে  সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com