বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরের পীরগঞ্জ উপজেলায় শিক্ষার বেহাল অবস্থা চলছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।– রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিদ্যাশিক্ষার বেহাল অবস্থা চলছে!

এই উপজেলায় বেশ কিছু পন্ডিত,  আশির দশক থেকে শুরু করে  এ পর্যন্ত, পাড়া গাঁয়ের  সহজ সরল মানুষদের পটিয়ে, তাদের পরিজনকে চাকুরী দেয়ার কথা বলে জমি জমা লিখে নিয়ে কোন মতে ঘর তুলে, স্কুল/ মাদ্রসার সাইনবোর্ড ঝুলিয়ে শিক্ষক নিয়োগের দোকান খুলে বসেছিলেন। সেই দোকানদারগণ এখনো তৎপর রয়েছেন।

এদিকে  জামিদাতাদের পরিবার- পরিজনরা  শেষ পর্যন্ত চাকুরী না পেলেও দোকানদাররা  ভালো ব্যবসা করেছেন বলে জনশ্রুতি রয়েছে ।

দুঃখজনক হলেও সত্য, স্কুল গুলোতে কাম্য শিক্ষার্থী না থাকলেও  নিয়োগ বানিজ্য চলছে জমজমাট ভাবে। তাতে স্থানীয় কর্তাও বেশ খুশি !

অভিযোগ রয়েছে,  পীরগঞ্জ উপজেলার স্কুল/মাদ্রাসাগুলোতে শিক্ষক ও শিক্ষক মানোমালিন্য রয়েছে, প্রধান শিক্ষক ও ম্যানেজিং সভাপতির মধ্যে রেশারেশি রয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতি বনাব অভিভাবক সদস্যদের মধ্যে দ্বন্দ্ব- বিবাদ চলমান আছে। তার মধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করছেন অনেকেই।

আজ জানাবো   একটি স্কুলের করুণ কাহিনী। স্কলটির নাম “ছাতুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়”। ছবিতে দেখুন স্কুলের  সাইন বোর্ডের অবস্থা!

এ সব নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। সুত্র বলেছে, মাধ্যমিক শিক্ষা বিভাগ এই স্কুলের সমস্যা, সংকট,বিরোধ নিয়ে ছিপ ফেলে বসে আছেন! স্কুলের বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। (চলবে)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com