বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পরিবারের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৬১ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- সদরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে।
নিহত জেলার সদরের একই গ্রামের আজাদ মুসকুরির ছেলে তরিকুল মুসকুরি (২৩)।
বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ঝিনেস্বর গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মাদক গ্রহণ ও নানা অপকর্মের কারণে পরিবারের লোকজন রাতে মারধর করেন তরিকুল মুসকুরিকে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে ঘর থেকে তরিকুলের মরদেহ বের করতে দেখেন তারা। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, তরিকুল মানসিক প্রতিবন্ধী। তার নামে প্রতিবন্ধী কার্ড আছে। শুনেছি, গতকাল রাতে সে শহরের সুইপার পট্টিতে মাদক সেবন করতে যান। সেখানেই নাম না জানা কারও সঙ্গে তার বিরোধ হয়। সেই বিরোধে আহত হয়ে বাড়ি ফিরলে পরিবারের লোকজন তাকে বকাবকি করেন। পরিবারের লোকজন তাকে মারধর করেনি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে। ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com