বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঈদের দিনে পীরগঞ্জে হাউজি জুয়া !

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২১৩ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- পবিত্র ঈদুল ফিতরের দিনগত রাতে পীরগঞ্জ উপজেলার ১২ নং মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ হাটে, হাউজি খেলার আয়োজন করা হয়েছিল। এই হাউজিকে কেন্দ্র করে পীরগঞ্জ উপজেলায় সমালোচনার ঝড় বইছে।

জানাগেছে,  ঈদ আনন্দকে সামনে রেখে, এই হাউজি খেলার আয়োজন করেছিলেন মিঠিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ছাদেকুল ইসলাম সাদা মিয়া ও মাদারগঞ্জ হাটের ইজারাদার মোঃ আহসান হাবীব।

খেলা চলেছে রাত সওয়া ১টা পর্যন্ত। জানা গেছে এদিন ১০০টাকা সীটে খেলা হয়েছে দুই রাউন্ড,২০০টাকার সীটে খেলা হয়েছে দুই রাউন্ড এবং ৩০০ টাকার সীটে খেলা হয়েছে ১ রাউন্ড। শেষ রাউন্ডের পুরস্কার ছিল নগদ অর্থ ও মটোরসাইকেল।

উল্লেখ্য হাউজি খেলাও এক প্রকার জুয়া। পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রশাসনের নাকের ডাগার উপর এই হাউজি জুয়া চলায় এলাকার   ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন নিন্দা জানিয়েছেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com