বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে হেরোইন গাঁজাসহ ৩ ব্যক্তি গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) থেক বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ৫ গ্রাম হেরোইন, ১’শ গ্রাম গাঁজা, ১টি মোটরসাইকেল, নগদ অর্থসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম এর দিক নির্দেশনায় ও প্রত্যক্ষ সহযোগীতায় এস আই (নিঃ) লোকেশ চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কুমেদপুর ইউনিয়নে বড়রসুলপুর গ্রামের জনৈক আজাহার আলীরবাড়ী সামনে চেকপোষ্ট বসিয়ে পূর্ব দিক থেকে আসা ১টি মটর সাইকেল থামানোর চেষ্টা করলে উক্ত মটর সাইকেলে থাকা ৩ ব্যক্তি মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে  গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলেন- ভেন্ডাবাড়ী গ্রামের মৃত: নছির উদ্দিনের পুত্র হাফিজার রহমান (৪৫), প্রাণন্নাথপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র এর শাদুল সরকার, মিঠাপুকুর উপজেলার সুলন্দা গ্রামের সুলতান মিয়ার পুত্র সাইদুর রহমান।

পুলিশ জানিয়েছে এ সময় তাদের কাছে থাকা ৫ গ্রাম হিরোইন, ১’শ গ্রাম শুকনা গাঁজা, ১টি লাল রঙ্গের ডিসকর্ভার(১৩৫ সিসি) মোটর সাইকেলসহ নগদ ১ লক্ষ ৫৪ হাজার টাকা জব্দ করা হয়েছে
এদিকে সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান,কাঠব্যবসার আড়ালে আসামীগণ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com