বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বারুনী মেলায় জুয়া বসানোয় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৫৫ বার পঠিত
ছাদেকুল ইসলাম।- জেলার সাদুল্লাপুর উপজেলার কল্যাণপুরে বারুনী মেলা উপলক্ষে জুয়ার আসর বসানোর অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্ত ইউপি সদস্য হলেন, উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও দাউদপুর (পশ্চিমপাড়া) গ্রামের সাদা সরকারের পুত্র আল-আমিন সরকার।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ওই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন গত ১৫ এপ্রিল রাতে জামালপুর ইউনিয়নের কল্যানপুরে বারুনীর মেলা উপলক্ষে সিট জামুডাঙ্গা গ্রামের গোলজারের বাড়ির সামনে এই জুয়ার আসর বসান আল-আমিন। এই জুয়ার আসরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।জুয়ার আসর বসানোর অভিযোগে ইউপি সদস্য আল-আমিন সরকারের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।
মেলা উপলক্ষে জুয়ার আসরে যাওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য আল-আমিন সরকারএ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল) জানান, আল-আমিন মেম্বরের জুয়ার আসর বসানোর ঘটনায় মামলা হয়েছে বলে শুনেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com