বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- দিনাজপুরের সদর উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌণে ১০টায় দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সার রায়হান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. মো. গোলাম কিবরিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বন কর্মকর্তা মো. আব্দুস সালাম তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোস্না, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. আরোজ উল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এস এম শামীম আলম সরকার বাবু, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা. রমা রায়, ৫নং শশরা ইউপি চেয়ারম্যান মো. মকছেদ আলী রানা প্রমুখ। উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।

প্রাণিসম্পদের এই দর্শনীতে মোট ৪৪ টি স্টল অংশ নেয়। এই স্টলগুলোতে উন্নত প্রজাতির গাভী, ষাঁড়, বিভিন্ন প্রজাতির কুকুর, বিড়াল, পাখি, ছাগল, ভেড়া, গাড়ল, হাঁস মুরগিসহ বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com