বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে জুয়াড়ীসহ গ্রেফতার- ১০

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- রংপুরের পীরগঞ্জে মদ জুয়াসহ সমাজিক অপরাধ বন্ধে পুলিশ মাঠে নেমেছে।

এবার পীরগঞ্জের ১৩ নং রামনাথপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জায়াড়ীসহ বিভিন্ন ঘটনায় সম্পৃক্ত মোট ১০জনকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানার পুলিশ।

জানা গেছে  পুলিশ সুপার রংপুর এর   দিক নির্দেশনায়,সহকারি পুলিশ সুপার ডি সার্কেল   ও অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম এর   প্রত্যক্ষ সহযোগীতায় ২২ এপ্রিল/২৪ খ্রি: সোমবার   রাত্রী অনুমান ১০ ঘটিকার সময়  গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ নজির হোসেন এর নেতৃত্বে এস আই(নিঃ)/মোঃ আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পীরগঞ্জ থানাধীন ১৩নং রামনাথপুর ইউপির আব্দুল্যাহপুর মৌজাস্থ কালসারডারা এর জনৈক মোঃ জাকারিয়া কাজল (৪৫), পিতা-মোঃ আব্দুর রহমান এর চাতালের ধান ভাঙ্গা মিল ঘরের ভিতরে অভিযান পরিচালনা করা হয়।

এ দিন তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় জুয়াড়ী  ১। মোঃ রুহুল আমিন (৩৭), পিতা-মৃত আবুল হোসেন, সাং-আব্দুল্যাহপুর বদিপাড়া  ২। মোঃ ছাবেদ আলী (৫২) পিতা-মৃত শাফায়েত উল্লাহ ৩। মোঃ খলিলুর রহমান (৫২) পিতা-মৃত আঃ কুদ্দুস, সাং আব্দুল্যাহপুর পূর্বপাড়া ৪। মোঃ জাহিদুল ইসলাম (৪০) পিতা-মোঃ ফুল মিয়া  ৫। মোঃ আবু বক্কর সিদ্দিক (৫০) পিতা-মৃত আবুল হোসেন উভয় সাং-আব্দুল্যাহপুর (কালসারডারা বাজার), সর্ব থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরগণকে গ্রেফতার করে করে পুলিশ। এসময় জুয়া খেলার আলামত হিসেবে ২  সেট খোলা তাস, নগদ-১,৩৫০/- টাকা, মোট ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করেছে।

থানা সুত্রে জানা গেছে  এদিন জুয়া মামলার ৫ আসামীসহ, পীরগঞ্জ থানার নিয়মিত মামলায় গ্রেফতার ১ জন এবং পুর্বোক্ত মামলায় রিমান্ড প্রাপ্ত ৪ জন আসামীসহ   মোট ১০(দশ) জন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ।   পুলিশ গ্রেফতারকৃতদের   বিধি মোতাবেক প্রিজন ভ্যানযোগে বিজ্ঞ আদালতের প্রেরণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com