বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রায়পুর ইউপি পরিষদে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) থেকে  বজ্রকথা প্রতিবেদক।– ২৫ এপ্রিল/২৪খ্রি: বৃহস্পতিবার বেলা ১১টায় রংপুরের  পীরগঞ্জ উপজেলার ৮নং রায়পুর ইউনিয়ন পরিষদে“ নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক”  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান দুলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রায়পুর ইউনিয়নের ইউপি সদস্যগণ, ইউপি সচিব,  বিদেশ ফেরত ব্যক্তি , বিদেশ যেতে আগ্রহী ব্যক্তি, সাংবাদিক সহ প্রায় ৪০জন নারী পুরুষ অংশগ্রহন করেন।

কর্মশালায়  ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের পীরগঞ্জ উপজেলা কর্মকর্তা জাকারিয়া হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,  ব্র্যাক এর জেলা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, অনুষ্ঠানের প্রধান অতিথি  মোঃ আব্দুল জলিল মাস্টার , প্রবাসবন্ধু ফেরাম পীরগঞ্জ এর সভাপতি   সাংবাদিক  সুলতান আহমেদ সোনা, সদস্য ববিতা বেগম, ইউপি সচিব শ্রী শক্তি কুমার সরকার, বিদেশ ফেরত মোঃ রুবেল মিয়া,, সজিব রানা, বুলবুলি বেগম, ইউপি সদস্য রাশেদুন্নবী, আব্দুল মালেক মিয়া প্রমুখ।

এদিন আলোচনায় ব্র্যাক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে  কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি বলেন, কোন দেশে কোন ব্যক্তি যেতে আগ্রহী হলে তাকে সেই দেশের ভাষা শিখতে হবে। পাসপোর্ট ভিসা, ওয়ার্ক পারমিট এসব থাকতে হবে। তিনি বলেন কোন ভাবেই দালালের মাধ্যেমে বিদেশ  যাওয়া উচিত নয়। তিনি আগ্রহীদের প্রশিক্ষণ নিয়ে বৈধপথে বিদেশ যাওয়ার পরামর্শ প্রদান করেন।

জাকারিয়া হোসেন বলেন, এখন যে কোন কর্মী বিদেশে যেতে চাইলে ব্র্যাক তার পাশে থাকবে। সরকারের পক্ষ থেকেও সহযোগীতা পাওয়া যাবে। তিনি বলেন , বিদেশ যাওয়ার ক্ষেত্রে  এখন  প্রবাসী কল্যাণ ব্যাংক সল্প সুদে ঋণ দেয়। তিনি আরো জানান, যারা ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত বিদেশ গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বেকার বসে আছেন তাদেরকে  ব্র্যাক এর মাইগ্রে শন প্রকল্পের অধীনে  প্রত্যাশা -২ প্রকল্প থেকে    সর্ব প্রকার সহযোগীতা প্রদান করা হবে। তিনি বিষয়টি প্রচারের জন্য সকলের প্রতি আহবান জানান, এবং যে কোন তথ্য ও সহযোগীতার জন্য ব্র্যাক অফিসের সাথে যোগাযোগের  অনুরোধ জানিয়েছেন। শেষে উপস্থিত সকলের হাতে খাবার প্যাকেট তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com