বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী, বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আই.ই.বি) দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী, বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার রাতে দিনাজপুর সড়ক সার্কেলের কনফারেন্স রুমে অনুষ্ঠানে দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মাহবুবুল আলম খান এর সভাপতিত্বে ও আইইবি দিনাজপুর কেন্দ্রের সাধারন সম্পাদক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মুরাদ হোসেনের সঞ্চালনে বক্তব্য রাখেন সওজ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনসূরুল আজিজ, এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান, বরেন্দ্র’র নির্বাহী প্রকৌশলী মোঃ এজাদুর রহমান, নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এস. এম. শাহিনুর ইসলাম, হাউজিং দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মইনুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, বিটিসিএল দিনাজপুরের ডিজিএম মোঃ বেলায়েত হোসেন, হাবিপ্রবির সহঃ অধ্যাপক প্রকৌঃ মোঃ মিজানুর রহমান, সহঃ অধ্যাপক মোঃ ফেরদৌস ওয়াহিদ।
আলোচনা সভা শেষে বিদায়ী নেসকো সার্কেল দিনাজপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌ: মোঃ ফরিদুল হাসানকে সম্মাননা ক্রেস্ট এবং এলজিইডি দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌ: সোঃ সাখাওয়াত হোসেন, নেসকো সার্কেল দিনাজপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌ: মোঃ মোসাদ্দেক কবির ও পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ: ফারুক আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেন দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মাহবুবুল আলম খান।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিপই এর চিফ ইন্সট্রাক্টর(মেকানিক্যাল) প্রকৌঃ মোঃ জাবেদ আলী এবং হাবিপ্রবির নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রকৌঃ সৈকত আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com