বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ মহিলা কলেজ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩৪৪ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।–জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ  রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার  শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে পীরগঞ্জ মহিলা কলেজ।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির সার্বিক বিষয় পর্যবেক্ষণ  করে  কর্তৃপক্ষ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি  দিয়েছেন।

এ বছর এই প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশিদ মিঠু। এ ছাড়াও বাংলা রচনা লিখন, ইংরেজিতে বক্তব্য প্রদান এবং একক বিতর্কে প্রথম স্থান  অধিকার করেছেন এই কলেজের শিক্ষার্থী মোছা: আরশি জান্নাত মোহনা।

লোক সঙ্গীত ও দেশাত্ববোধক গানে প্রথম হয়েছে ইয়াছিরা মুমতাহিনা আলফি। হামদ ও নাতে প্রথম হয়েছে এই কলেজের শিক্ষার্থী যারিন তাসনিম নেহা, রবীন্দ্র সঙ্গীতে প্রথম হয়েছে সীমা সরেন।

পীরগঞ্জ মহিলা কলেজ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে  শ্রেষ্ঠত্ব অর্জন করায় সুধী মহল, অভিভাবক সাংবাদিকমহল অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আজাদসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com