বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৪১ বার পঠিত

দিনাজপুর থেকে  ইউছুফ আলী।- “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরি এবং শিশু-কিশোর ও তরুণদর মধ্যে উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যে ২ দিনব্যাপী দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ৭ মে মঙ্গলবার সকাল ১০টায় জিলা স্কুল প্রাঙ্গনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধণ করা হয়েছে।

এ উপলক্ষে জিলা স্কুল অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধণ ঘোষনা করে জেলা প্রশাসক শাকিল আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ নূর-এ-আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জানে আলম, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আখতারা পারভীন। স্কুল অব লিবারেটরস এর অধ্যক্ষ মোঃ একেএম জিয়াউর হক জিয়া’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক। সর্বশেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com