বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে বাবু হত্যা মামলার প্রধান আসামি খলিল আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৩২ বার পঠিত
রুবেল ইসলাম।- জেলার পলাশবাড়ীতে সালিশের জন্য ডেকে নিয়ে রাজু ইসলাম বাবুকে (৩২) হত্যার মামলার প্রধান আসামি খলিল ফকিরকে (৫২) আটক করেন র‌্যাব।
আটককৃত  হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছী গ্রামের মৃত দবির ফকিরের ছেলে খলিল ফকির।
 শনিবার (১১ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন গাইবান্ধা র‌্যাব-১৩, সিপিসি-৩ এর উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।
  গতশুক্রবার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই এলাকায় যৌথ অভিযান চালিয়ে আসামিকে আটক করে র‌্যাব-১৩ ও র‌্যাব-১৪।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,  বাবু ও তার পরিবারের লোকজনদের সঙ্গে খলিল ফকিরের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খলিল ফকির মোবাইল ফোনে বাবুকে সালিশের কথা বলে ডেকে নেন। তার বলা স্থানে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন খলিল ফকির ও তার লোকজন। বাবুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন বাবুকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে বাবু মারা যান।
এ ঘটনায় নিহত বাবু’র বোন আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
গত শুক্রবার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই এলাকায় র‍্যাব-১৩ গাইবান্ধা ও র‍্যাব-১৪ টাঙ্গাইল যৌথ অভিযান চালিয়ে মামলার এজাহারনামী ১ নম্বর আসামি খলিল ফকিরকে আটকর করে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com