মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

ধামরাইয়ে বিজয় টিভির সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে গলা কেটে হত্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১০ বার পঠিত

ধামরাই সংবাদদাতা ।- ঢাকার ধামরাইয়ে জুলহাস উদ্দিন (৩৭) নামের এক সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জুলহাসের সাবেক স্ত্রীর স্বামীসহ দু’জনকে আটকে পুলিশে দেয় স্থানীয়রা। নিহত জুলহাস উদ্দিন প্রেসক্লাবের সহ-সভাপতি বেসরকারি চ্যানেল বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি। তিনি ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে। গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার রবিউল আওয়াল হাসু জানিয়েছেন, দুপুরে জুলহাস উদ্দিন তার ব্যক্তিগত প্রাইভেটকার মেরামত করার জন্য মানিকগঞ্জ সদরে যান। সেখানে প্রাইভেটকার রেখে যাত্রীবাহী বাসে ধামরাইয়ের বারবারিয়া বাসস্ট্যান্ডে নামেন। এ সময় ওই বাস থেকে শাহিন ও মোয়াজ্জেম নামের দুই ব্যক্তি নেমেই জুলহাস উদ্দিনের গলায় ছুরিকাঘাত করে। এ সময় স্থনীয় লোকজন তাদের আটকে পুলিশে সোপর্দ করে। জুলহাসকে উদ্ধার করে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরই ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, তার সাবেক স্ত্রীর স্বামীসহ দু’জনকে প্রেপ্তার করা হয়েছে। পুলিশ খুনের কাজে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com