বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধা শহরে  অগ্নিকাণ্ডে ১৫ টি দোকান পুড়ে ছাঁই

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৭৬ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- জেলার শহরের  কাচারি বাজার চুরি পট্টিতে অগ্নিকান্ডে ১৫ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
১৬ মে বৃহস্পতি দিবাগত রাত সাড়ে এগারটার দিকে একটি দোকান ভিতর থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনার স্থলে আসে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে পরে আরও চারটি ইউনিট আসে । ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটসহ স্থানীয়দের চেষ্টায়  প্রায় তিন ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
অগ্নিকাণ্ডের সময় ওই বাজারে গিয়ে দেখা গেছে,দোকানগুলোতে একে একে আগুন ধরছিল। স্থানীয় ও দোকানের মালিকরা পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। অন্যদিকে দোকানমালিকদের ঝুঁকি নিয়ে আগুন লাগা ঘরগুলো থেকে পণ্য সরানোর চেষ্টা করতে দেখা যায়। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের একটি দল একাধিক গাড়ি নিয়ে ঘটনারস্থলে ছুটে আসেন। তাঁরাও আগুন নিভাতে ব্যার্থ হয়। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে আসে।
তাঁদের প্রচেষ্টা ও স্থানীয়দের সম্মিলিত সহায়তার প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া ১৫টি দোকানের মধ্যে রয়েছে কসমেটিক, কাঁপড় ও শিশুদের খাবারে  দোকান।
গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম রেজা নিলু বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  এছাড়া আগুনে পুড়ে  ক্ষতি পরিমান নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত করে পরে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com