বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিরামপুর পুলিশ বক্স ও বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৫৯ বার পঠিত
  বিরামপুর (দিনাজপুর )  থেকে বজ্রকথাপ্রতিনিধি মোঃ আবু সাঈদ।- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রায়গপুর ইউনিয়নের টাটকপুর ডিবি নামক স্থানে পুলিশ বক্স ও বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম বার।
২৭ মে সোমবার দুপুরে উক্ত কার্যালয় উদ্বোধন কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম (ক্রাইম এন্ড অফস), সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম বিরামপুর সার্কেল, অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার, সংশ্লিষ্ট বিট অফিসার শফিকুল ইসলাম (শাকিল),  পলিপ্রায়গপুর ইউপির চেয়ারম্যান রহমত আলী, কাটলা ইউপির চেয়ারম্যান ইউনুস আলী, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকবর হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন সরকার সহ এলাকাবাসী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম বার বলেন, জনগনকে নিরাপত্তা দিতে পুলিশ সব সময় আপনার দোরগোড়ায়। চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধ দমন, এছাড়াও মহাসড়কে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এই পুলিশ বক্স সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে পাশে থাকার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com