বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিপুল ভোটের ব্যবধানে নবাবগঞ্জে নাইন্টি উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৬৯ বার পঠিত
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।-৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ঘোড়া প্রতীকের প্রার্থী তাজওয়ার মোহাম্মদ ফাহিম (নাইন্টি) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
নাইন্টি বর্তমান সাংসদ মোঃ শিবলী সাদিক এর আপন ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বুধবার (৫ জুন) সর্বশেষ ফলাফলে এ তথ্য জানা যায়। এতে  মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৭৫ জনের মধ্যে শতকরা ৩৪.৫৮ ভাগ ভোট পড়ে। এর মধ্যে  তাজওয়ার মোহাম্মদ ফাহিম (নাইন্টি) ৪৯ হাজার ৯শ ৩১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নিজামুল হাসান শিশির পেয়েছেন ১৫ হাজার ১শ ৫৫  ভোট । দুজনের ভোটের ব্যবধান ৩৪ হাজার ৭শ ৭৬ ভোট। উপজেলায় মোট ৭৩ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয় ।
নির্বাচনে ২৬ হাজার ৫শ ৪৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে মোঃ আইনুল হক চৌধুরী (চশমা ) ও ২৩ হাজার ৪শ ৫১ ভোট পেয়ে  মোছাঃ শাবানা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নবাবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, নবাবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকল কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com