বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সিএনজিসহ ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ আটক ২

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২২১ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।-জেলার সাদুল্লাপুর উপজেলায় একটি সিএনজিসহ ২৯৯ বোতল ফেনসিডিল জব্দসহ দুই জনকে আটক করছে র‌্যাব।
আটককৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার আফজাল নগর গ্রামের অবর উদ্দিনের ছেলে গোলাম রব্বানী(২২) ও  পূর্ব দালাল পাড়া (আফজাল নগর) গ্রামের সহিদার রহমানের ছেলে খোরশেদ আলম(১৯)।
শনিবার (৮ জুন) সকাল র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে  সকাল ৬ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাদুল্লাপুর থানাধীন কাদেরের মোড়ের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর একটি সিএনজি তল্লাশি করা হয়। এতে ২৯৯ বোতল ফেনসিডিল ও গাড়িটি জব্দহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে,আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটককৃতদের ব্যক্তিদের সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com