বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে ঐতিহাসিক ছয় দফা দিবস পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- ঐতিহাসিক ছয় দফা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দিনাজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনগুলো।

৭ জুন বাঙালীর মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানান দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার এর নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর নেতৃত্বে পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল ও সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুনের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা ও সাধারন সম্পাদক মাসুদা পারভীন মুক্তা এর নেতৃত্বে যুব মহিলা লীগ, জেলা তাঁতী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আলাল, পৌর তাঁতী লীগের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও সদর উপজেলা তাতী লীগের আহ্বায়ক এসএম আব্দুল আজিজ এর নেতৃত্বে তাঁতী লীগের নেতৃবৃন্দ, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মারুফ রাসেল ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, পৌর কৃষক লীগের সদস্য সচিব আবু রায়হান আবু এর নেতৃত্বে কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি দবিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, মো. মাসুদ রানা, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ভুট্টো, বিজয় কুমার ভাইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সহ সভাপতি ইসাহাক আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সহযোগি সংগঠনগুলোর অন্যান্য নেতাকর্মী।

শ্রদ্ধা শেষে শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নেয় পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এর আগে শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com