বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে  নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২১৭ বার পঠিত
রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরে নিখোঁজ মোহাম্মদ আলী  রকি (২৭) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার  দুপুর ১টায় সদর উপজেলার সদ্যপুস্কুরণী ইউনিয়নের পালিচড়া জমিদারের দোলার মরিচ খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি  মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের আলীপুর গ্রামে। এ ঘটনার দুই দিন আগে তার সন্ধান চেয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন, রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ। তিনি জানান,
 রোববার সকালে ওই দোলায় মরিচ তুলতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে ‍পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ওই যুবকের পরনে জিন্সপ্যান্ট এবং ডোরাকাটা টি-শার্ট ছিল। মাথা আঘাত করাসহ মুখ বিকৃত করে দিয়েছে দুর্বৃত্তরা। মরদেহটির দুর্গন্ধ ছড়িয়েছে। মুখ, হাত-পা এবং লজ্জাস্থানে এসিড দিয়ে ঝলসে দেওয়া অবস্থায় পাওয়া যায়। আমাদের ধারণা দুই-তিন দিন আগে তাকে হত্যা করে ফেলে রাখা হয়।
তিনি  বলেন, প্রাথমিক তথ্যে মোহাম্মদ আলী মিয়া পেশায় অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে। তিনদিন আগে থেকে নিখোঁজ ছিলেন তিনি। দুর্বৃত্ত্বরা তাকে খুন করে অটোরিকশা ছিনিয়ে মরদেহ মরিচ খেতে রেখে যায়।
এদিকে লাশ শনাক্তকারী মৃত মোহাম্মদ আলীর ভাগিনা মুক্তার আলী বলেন, তিনদিন আগে আমার মামা অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর ২ দিন আগে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আমি আমার মামা হত্যার রহস্য উম্মোচনসহ জড়িতদের চিহিৃত এবং কঠিন শাস্তির দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com