বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে ৪৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক ।-জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায় দিনাজপুর শহরে সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ৪৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ করা হয়েছে।

৩০ জুন রবিবার সকালে দিনাজপুর পৌরসভা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির আওতায় সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ১২টি ওয়ার্ডের ৪৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।

এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার ও ট্যাগ কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, পৌর কাউন্সিলর আশ্রাফুজ্জামান বাবু, জাহাঙ্গীর আলম, রেহাতুল ইসলাম খোকা, মতিবুর রহমান বিপ্লব, আল মামুন রশিদ প্রমুখ।

প্রসঙ্গত, গেল ৩০ মে বৃহস্পতিবার গভীর রাতে দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক তান্ডব চালিয়ে দোকান-বাড়ি-গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ও বিদ্যুতের পিলার ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়ে যায় শহরের কয়েকশ বাড়ি-দোকানঘরের টিনের চালা। ঝড় থেমে গেলে স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সাথে নিয়ে ঘুর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন শেষে তাৎক্ষনিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তুলে দেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com