বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ফরিদপুর ইউপি চেয়ারম্যান সামিয়ক বরখাস্ত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৮৫ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনকে স্থানীয় সরকার বিভাগ স্বীয় পদ থেকে সামিয়ক বরখাস্ত করেছে ।  এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হাবীব।
এর আগে রোববার (১ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ফরিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনকে স্বীয় পদ থেকে সামিয়ক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছেন।
এই প্রজ্ঞাপন বলা হয়- স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৫১ (১) ধারা লঙ্ঘন করে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, সাদুল্লাপুরে সোলেনামা সম্পাদন করার পরিপ্রক্ষিতে ইউনিয়ন পরিষদের রেকর্ডীয় সম্পতি ব্যক্তিগত সম্পতি হিসেবে বিজ্ঞ আদালত কর্তৃক রায় ও ডিগ্রি প্রদান করায় পরিষদের স্বার্থহানী প্রমাণিত হয়েছে। যেহেতু আব্দুল্লাহ আল মামুন কর্তৃক সংঘটিতমূলক অপরাধ কার্যক্রম ইউনিয়ন পরিষদ জনস্বার্থে পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এ বিষয়ে ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি মামলায় আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com